অপ্রতিম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৩ জনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই কিশোর দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

রোববার রাতে স্বীকারোক্তি শেষে কুমিল্লা ৬ নং ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবিদা সুলতানা মলি তাদেরকে জেলহাজতে পাঠায়। একই আদালত অপর অভিযুক্ত মোঃ সিয়ামকেও (১৯) জেল হাজতে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।  

এ মামলায় এখন পর্যন্ত এই ৪ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তিনজনই অপ্রতিম হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত বলে জানিয়েছে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। অপর অভিযুক্ত সিয়ামকে  সন্দেহভাজন সহযোগী হিসাবে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

তবে কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান জানান, সিয়ামের রিমাণ্ড চায়নি পুলিশ। তাকেও কারাগারে পাঠিয়েছে আদালত।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার রাতে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের...
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জিএমপির...
টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে ছোরমান আলী (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ...
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক গৃহবধূকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়। 
ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে জাতীয় বার্ন ইনিস্টিউটে...
কমান্ডো প্রস্তুত। আকাশে সামরিক বিমানও প্রস্তুত। আর কিছুক্ষণ পরই হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ বেঁধে যেতে পারতো। ঠিক সেই মুহূর্তে জানা গেল, যে তথ্যের ভিত্তিতে যুদ্ধের আয়োজন– তার সবই ভুল। দুই...
রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রমোত সরকার (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায়...
এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর