ফেনীতে চুরি-ছিনতাই বেড়েছে আশঙ্কাজনক হারে 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে গত আট মাসে ফেনীতে প্রায় ১২০০ মামলা দায়ের হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের তৎপরতায় ঘাটতি এবং স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অপরাধীরা মাথাচাড়া দিচ্ছে। আর ভিন্ন জেলার দুর্বৃত্তদের দৌরাত্ম্য কমাতে বাড়ি ভাড়া দেয়ার সময় পরিচয়পত্র যাচাইয়ের পরামর্শ সচেতন মহলের। 

গত ১৩ সেপ্টেম্বর ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে চুরি হয় ৪ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা। এর আগের দিন সদর উপজেলার মধ্য ধলিয়া গ্রামে পাঁচ বাড়িতে হয় গণডাকাতি। এ সময় এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিতে তার কান কেটে দেয় ডাকাতরা। 

এর আগে, ১৯ আগস্ট মহিপালে প্রবাসীর বাসায় ডাকাতিতে ১৪ ভরি স্বর্ণালংকার ও প্রায় ১০ লাখ টাকা লুট হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও উদ্ধার হয়নি মালামাল। একই মাসে শহরের সুলতারপুরে বাসায় চুরির ঘটনার সুরাহা হয়নি। প্রতিনিয়ত চুরি-ডাকাতিসহ নানা অপরাধের জেরে নিরাপত্তা শঙ্কায় পুরো জেলার মানুষ। 

বছরের প্রথম আট মাসে নানা অপরাধে জেলায় প্রায় ১২০০ মামলা দায়ের হয়েছে। এর অর্ধেকই সদর থানায়। 

ফেনী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘বিভিন্ন মামলার আসামি ও জড়িত সন্দেহে গ্রেপ্তার দেড় শতাধিক ব্যক্তির মধ্যে অর্ধেকই অন্য জেলার বাসিন্দা।’

ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমরা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। আশা করি দ্রুত পরিস্থিতি উন্নতি হবে।’

ফেনী জজ কোর্টের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁঞা বলেন, ‘অপরাধীদের দৌরাত্ম্য কমাতে বাড়ি ভাড়া দেওয়ার সময় পরিচয়পত্র যাচাই ও ভাড়াটিয়ার দেওয়া তথ্য খতিয়ে দেখা জরুরি।’

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ ও বিভিন্ন বাহিনীর সমন্বিত পদক্ষেপ চান বাসিন্দারা।

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় হয়নি উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয়...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ...
অপ্রতিম হত্যার পর এবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনকল করে তার বাবা-মাকে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো...
সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস, পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার, বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন...
জাতিসংঘ অধিবেশনে কূটনৈতিক ব্যস্ততা শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনেও তিনি বৈঠক করেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মানবাধিকার...
কয়েকদিনের মাথায় আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা করছে পরিশোধন ও সরবরাহ কোম্পানিগুলো। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে এরই মধ্যে সরবরাহ কমিয়ে দিয়েছে তারা। খুচরা বিক্রেতাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর