চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশক্রমে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিক নির্দেশনায় শনিবার রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, অভিযানে আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের কাছ থেকে মাদক সংশ্লিষ্টতা বা অন্যান্য অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত নয়, তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। এ সময় সন্তানের সার্বিক খোঁজখবর রাখা, পড়াশোনায় মনোযোগী করা এবং ভবিষ্যতে যেন কোনো অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের বেশির ভাগ কিশোরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত...
ফরিদপুর জেনারেল হাসপাতালের পাশে পুরাতন কালীবাড়ী মন্দিরের চুরি যাওয়া ২০ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও স্বর্ণ-রূপা এবং পিতলের বিভিন্ন মূর্তিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানি তেলের দাম। আজ সোমবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
নির্বাচনি এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই...
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ আর ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে অবশেষে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর