জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মৃত্যুবরণকারী নৌসেনা ট্রোম্যানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার  রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার এবং পরে মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই সাহসী নৌসদস্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে। 

প্রয়াত ট্রোম্যান খীসার মৃত্যুতে নৌবাহিনী প্রধান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

প্রয়াত ট্রোম্যান খীসা গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনকৃত ব্যানএফএমইউ-১১-এ কর্তব্যরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে ভারতীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

জাতিসংঘ মিশনে তাঁর অসামান্য অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি এবং দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধান এই সাহসী নৌসদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

গতকাল রোববার সকালে নৌসদস্যের মরদেহ ঢাকা বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে তাঁর পৈতৃক নিবাস রাঙ্গামাটি জেলায় মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে আজ সোমবার বৌদ্ধ ধর্মীয় রীতি ও প্রথা অনুযায়ী তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা, সামরিক-বেসামরিক সদস্যরা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, সহকর্মীরা, পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর প্রায়ত ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ ও মেডেল তুলে দেওয়া হয়। 

উল্লেখ্য, প্রয়াত ট্রোম্যান খীসা ১৯৮৭ সালের ১৩ জুন রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের রামহরি পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১ জুলাই ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগদান করেন।

 

উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম।...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পা পিছলে নিচে পড়ে তাজিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্যানিটারি মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন...
প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে...
কুমিল্লায় কেন্দ্রীয় কর্মসূচির বিক্ষোভ মিছিলে  মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের সাথে আলোচিত কিশোর গ্যাং সদস্য রতনের ছবি নিয়ে কুমিল্লায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কথা...
লোডিং...

এলাকার খবর