সাজেকে পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলি, ঘরে বসেই শিশু গুলিবিদ্ধ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের সংঘাতের মাঝখানে পড়ে কস্মিকা ত্রিপুরা (৮) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১ নম্বর মন্দিরাছড়া ত্রিপুরা পাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিশু কস্মিকা ত্রিপুরা স্থানীয় মন্দিরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে উলেন্দ্র ত্রিপুরা ও মনিকা ত্রিপুরা দম্পতির মেয়ে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাচালং এলাকার মন্দিরাছড়ায় আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে আকস্মিক বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় শিশু কস্মিকা ত্রিপুরা নিজের ঘরের ভেতরেই অবস্থান করছিল। সংঘাত চলাকালে একটি গুলি ঘরের বেড়া ভেদ করে তার বাম হাতে বিদ্ধ হয়।

ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাচালং বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তার হাত থেকে গুলিটি বের করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জৌপৈই থাং ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরে অবস্থানকালেই শিশুটি হঠাৎ গুলিবিদ্ধ হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, অবুঝ শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি। বিবৃতিতে বলা হয়, পাহাড়ে আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারের সংঘাত সাধারণ মানুষের জীবনকে প্রতিনিয়ত বিপন্ন করে তুলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ ধরনের সশস্ত্র সহিংসতা বন্ধের দাবি জানানোর পাশাপাশি গুলিবিদ্ধ শিশুর সুচিকিৎসা নিশ্চিত করা এবং পাহাড়ে সাধারণ নাগরিকদের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে জেএসএস ও ইউপিডিএফের কারোর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি, আনন্দ আর ব্যস্ততা। মঙ্গলবার বরপক্ষের লোকজনও আসার কথা ছিল। তাই মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা...
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র পাননি জামালপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন সহকারী শিক্ষক প্রার্থী। নিয়োগপত্রের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে জামালপুর জেলা প্রাথমিক...
লন্ডনে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড এনার্জিস সামিট'-এর স্ট্র্যাটেজিক স্টেজে মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সমুদ্রবক্ষের জ্বালানি সম্পদের বিপুল সম্ভাবনা এবং আন্তর্জাতিক মানের বিনিয়োগ কাঠামো...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিশু শিক্ষার্থীর মধ্যে আতিয়া নামের একজন মারা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে...
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজর ১০৪ জনে। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩শ ৩৯ জন।...
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জ্বালানিসহ অন্যান্য পণ্যের সংকট তৈরি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-...
লোডিং...

এলাকার খবর