কুমিল্লা কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৭৯

কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কুমিল্লায় আরো ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে কুমিল্লা জেলার ১৮ থানার পুলিশ এবং গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তাদেরকে আটক করা হয়। 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম

কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কুমিল্লায় আরো ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে কুমিল্লা জেলার ১৮ থানার পুলিশ এবং গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তাদেরকে আটক করা হয়। 

আজ বুধবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে টানা তিন দফায় একইভাবে জেলার ১৮ থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২৯৩ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ৮৭৪ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্য ৪১৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা আদালতে সোপর্দ করা হয়। 

পুলিশ জানায় অপ্রতিমের হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত চার দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬৭২ জনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন বিভিন্ন স্থান, কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি গ্যাং লিডাররাও ধরা পড়ছে। ফলে একদিকে কুমিল্লাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে, অন্যদিকে অপরাধপ্রবণতাও কমে আসছে। আমরা কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে কারা অপরাধের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৬টি মামলা করা হয়েছে। আজ বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায়...
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা...
গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় (২৩) নামের এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...
দলীয় অনুশীলন শুরুর প্রায় ৩০ মিনিট আগে মাঠে গিয়েছিলেন রোনালদো। কিন্তু সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ৪১ বছর বয়সী মহাতারকা। উল্টো সতীর্থরা অনুশীলন শুরু করলে তিনি এলেদা স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর