অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ এএম

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়।

বুধবার রাতে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে নিয়মিত টহলের সময় এ অভিযান চালায় নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৮১ মাইল দূরে সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি কাঠের ট্রলার দেখতে পায় একটি মাছ ধরার ট্রলার। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি উদ্ধার করে নৌবাহিনী। এ সময় ট্রলারে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। বাকি ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী। তাদের অধিকাংশকে মানব পাচারকারী চক্র টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল বলে জানানো হয়েছে।

আটক ব্যক্তিদের এবং জব্দ করা ট্রলারটি পরবর্তী আইনি ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৬টি মামলা করা হয়েছে। আজ বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায়...
১৪ বছরেও শেষ হয়নি কক্সবাজারের রামু বৌদ্ধমন্দিরে হামলার বিচার। সময়ের সঙ্গে হামলার ক্ষত অনেকটা শুকিয়ে গেলেও বিচারের অপেক্ষা শেষ হচ্ছে না স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের। মামলার দীর্ঘসূত্রতা, সাক্ষীদের...
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
চাঁদাবাজি নিয়ে কথা বলায় রাজধানীর বাংলামোটরে পাম্পের গলিতে বৃহস্পতিবার রাতে স্থানীয় এক ব্যক্তির মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ ওঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও...
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
লোডিং...

এলাকার খবর