ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে বড়লোকের বস্তি বললেন স্থানীয় এমপি, কেন 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম

১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে এখন। বৃহস্পতিবার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপনা কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরূপ মন্তব্য করেন। 

সংসদ সদস্য বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটা বড়লোকের বস্তি। এই পৌরসভায় অনেক মেয়র ছিল। তারা কিন্তু কেউই  তাদের দায়িত্ব পালনকালীন সময়ে এটাকে ঠিকমতো এ্যাড্রেস করেনি। এর দায়দায়িত্ব সবাইকে নিতে হবে, যারা মেয়র ছিলেন। আমি মনে করি সবার গাফিলতির জবাব দিতে হবে, এই ধ্বংসজজ্ঞের কারণে।’ 

খালেদ হোসেন মাহবুব শ্যামল আরও বলেন, ‘এটা আসলে পৌরসভা নয়, বড় লোকের বস্তি। এখানে ড্রেনেজের কোনো প্রকল্প নাই, রাস্তা ছাড়াছাড়ির কোনো নিয়ম নাই। বিল্ডিংগুলো যে করছে, কোথায় রাস্তা হবে? একটা ৬ ফুট রাস্তার ওপর ১০ তলা বিল্ডিং। বিগত দিনে যারা মেয়র ছিল তাদেরও এই দায় দায়িত্ব নিতে হবে। অনেকে আজকে লম্বা লম্বা কথা বলে। এগুলোর কোনো সুযোগ নাই।’ 

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে পৌরসভা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় পরামর্শক প্রতিষ্ঠান ‘শেলটেক কনসালট্যান্টস (প্রা.) লি.’ তাদের প্রস্তুতকৃত খসড়া মহাপরিকল্পনা ও প্রেজেন্টেশন তুলে ধরে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম। 

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, এডিবি ও এএফডি এর প্রতিনিধি, পৌরসভার প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর