সাজেকে অনিদিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধ আগামী সোমবার ও মঙ্গলবারে জন্য প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের ১১ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বিকেলে এই সিন্ধান্ত জানান সংগঠন দুটির নেতারা। এরপরই সাজেক-বাঘাইহাট সড়কের উজোবাজার থেকে পিকেটাররা অবস্থান সরিয়ে নিলে আটকা পড়া পর্যটকেরা সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে শুরু করে।
রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি থেকে পর্যটকেরা সাজেকে পৌঁছায়। অবরোধের কারণে ১১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে সাজেক ভ্রমণে আসা পর্যটকেরা।
সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়া দাবিতে সাজেক পর্যটন সড়কে অনিদিষ্টকালের অবরোধ পালন করছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। সকাল ৬টা অবরোধ চলাকালর বাঘাইহাট-সাজেক সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে সাজেক থেকে জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হওয়ায় সড়ক অবরোধের ডাক পালন করেছে সংগঠন দুটি।


