বিলাসী আয়োজনে উপেক্ষিত অগ্নিনিরাপত্তা

কক্সবাজারে সনদ নেই ৪০০ হোটেল-মোটেলের  



আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম

সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান লাখো পর্যটক। কিন্তু তাঁদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিনিরাপত্তার ভয়াবহ চিত্র। শত শত হোটেল-মোটেলে নেই অগ্নিনিরাপত্তা সনদ, অনেক স্থাপনার নেই প্রয়োজনীয় অনুমোদনও। তাহলে বছরের পর বছর কীভাবে চলছে এসব স্থাপনা?

কক্সবাজারের মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটারে গড়ে উঠেছে রিসোর্ট। কাঠ, বাঁশ আর ছনের মতো দাহ্য উপকরণে তৈরি অনেক স্থাপনা। এর মধ্যেই একটিতে আগুনে প্রাণ গেছে ১০ জনের। 

এসব রিসোর্টে বিলাসী আয়োজন থাকলেও উপেক্ষিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে পর্যটকদের। প্রশ্ন উঠেছে, প্রশাসনের নজরদারি নিয়েও। 

কক্সবাজারের হোটেল-মোটেল ও রিসোর্ট অন্তত আড়াই হাজার। সরকারি সংস্থার তথ্য অনুযায়ী, এর মধ্যে ৪০০টিতেই নেই অগ্নিনিরাপত্তা সনদ। নেই উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনও। 

কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, আমাদের জনবল অনুযায়ী যতটুকু পারি, আইনে যতটুকু কুলায়; যতবড় প্রতিষ্ঠান হোক, আমরা ব্যবস্থা নিচ্ছি। 

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ফজলে রাব্বী বলেন,আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু তাদের চিন্তা থাকে, আইনটা না মানার।

জনবল সংকট ও সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করছে জেলা প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা থেকে আমরা যোগাযোগ করেছি। খুব দ্রুততার সঙ্গে আমরা অবস্থান নিতে পারব বলে আশা করছি। 

আগুনে হতাহতের ঘটনার পর রিসোর্টগুলোর নিরাপত্তার ঘাটতি নিয়ে উদ্বিগ্ন পর্যটকেরা। 

দেশের পর্যটনের ব্রান্ড বলা হয় কক্সবাজারকে। তবে অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব হোটেল মোটেল রিসোর্টগুলো পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। তাই এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। 

কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
এক সঙ্গে আট মন্ত্রণালয়, কমিশন ও একাডেমিতে সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বদলি করেছে সরকার। রোববার রাতে তাদের নতুন দায়িত্ব দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দেশজুড়ে চলা বিক্ষোভ ও সহিংসতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ । জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাখোঁ বলেন, প্রতিবাদের নামে বিক্ষোভকারীরা যে তাণ্ডব চালিয়েছে তার কোনো...
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সনাতন ধর্মের ঐতিহ্যে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। দেবী দুর্গাকে ‘কুমারী’ বা পবিত্র হৃদয়ের এক কুমারী বালিকার রূপে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।
লোডিং...

এলাকার খবর