নোয়াখালীতে পৃথক ঘটনায় বৃদ্ধ ও তরুণ গুলিবিদ্ধ

নোয়াখালীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম

নোয়াখালীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে শনিবার সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় তাঁর বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে।

জামাল উদ্দিন জানিয়েছেন, বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ফোনকলে কথা বলছিলেন তিনি। এ সময় হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ ছিল জামাল উদ্দিনের। তবে এ ঘটনার সঙ্গে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বড় নেওয়াজপুর গ্রামে কামরুল হাসান নামে ২৪ বছর বয়সী এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত কামরুল জানান, তিনি চট্টগ্রামে দর্জির কাজ করেন এবং দুই দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে খালাতো ভাই রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় কয়েকজন তাঁদের পথরোধ করে গুলি ছোড়ে। এতে তাঁর শরীরের ডান পাশে ও ডান বাহুতে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, কামরুলের শরীরে গুলির আঘাত রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বিলুপ্ত প্রজাতির দুই শতাধিক পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে...
চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হোটেলটির পার্কিং এলাকা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জে ফতুল্লা থানার সাইনবোর্ড ভূইগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম নামের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে...
আগামীকাল সোমবার রাতে লন্ডনের মঞ্চে যখন খামটা খোলা হবে, তখনই জানা যাবে ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কারটা কার হাতে উঠবে। প্রাথমিক তালিকাটা ৩০ জনের হলেও, চলুন জেনে নেওয়া যাক- ২০২৬...
​রংপুরের গঙ্গাচড়ায় চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের...
ম্যাচডে সেন্ট্রালের দাবি, ২০২৬ ব্যালন ডি’অরের ভোটে বিশ্বকাপজয়ী স্পেন দলের কোনো খেলোয়াড়ই শীর্ষ দুইয়ে থাকতে পারেনি বলে জানানো হয়েছে বার্সেলোনাকে। বিষয়টিকে অন্যায্য মনে করছে কাতালান ক্লাবটি। বার্সার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর