বান্দরবানে পনিবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১২:০২ পিএম

পার্বত্য জেলা বান্দরবানে পানিবন্দী মানুষদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ। চারদিক মানুষ যখন পানিবন্দী তখন তাদের মধ্যে খাবার বিতরণ করছে পুলিশের একটি দল।

বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার থেকে এই কাযক্রম শুরু করে তারা। অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমীর এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, বর্তমানে বিভিন্ন থানার সঙ্গে বান্দরবান সদরের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ জন্য পুলিশ সুপারের নির্দেশে একাধিক নৌকায় করে জেলার মেম্বার পাড়া, আর্মি পাড়া বালাঘাটা এলাকার মানুষের মধ্যে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তাঁরা। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত এ ধরনের কাযক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, চলমান বন্যা পরিস্থিতিতে সর্বমোট ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সদর এলাকায় দুজন, আলীকদমে দুজন, নাইক্ষ্যংছড়িতে একজন ও লামাতে একজন।

কাজেমী জানান, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি জেলা বালাঘাটা এলাকা থেকে ৫০ জন মুরং শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এ ছাড়াও বার্মা পাড়ার পানিবন্দী ১৫ পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে সদর থানা পুলিশ মেম্বার পাড়া থেকে একটি পরিবার এবং ফরেস্ট কলোনী থেকে একটি পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে।

উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর