স্পিডবোট উল্টে নিখোঁজের ৪০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০২:৩৮ পিএম

কিশোরগঞ্জের মিঠামইনে নদীতে নিখোঁজের ৪০ ঘণ্টা পর নিকলী থেকে হুসরাতুল জান্নাত (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এর আগে শুক্রবার মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী স্পিডবোট উল্টে নিখোঁজ হয় ওই শিশু। 

আজ সকাল সাড়ে ১০টার দিকে জেলার নিকলী উপজেলার ফায়ার স্টেশনের সামনে ঘোড়াউত্রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

হুসরাতুল জান্নাত জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। নাসির উদ্দিন অষ্টগ্রাম উপজেলার আদমপুর ভূমি অফিসে নায়েব হিসেবে কর্মরত আছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান হাবীব জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠামইন উপজেলা সদরের রাষ্ট্রপতির ঘাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে ভাড়ায় চালিত একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বালিখলা রওনা দেয়। ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেনানিবাস এর কাছে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে মাঝ নদীতে স্পিডবোটটি উল্টে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু জান্নাত। সে বাবা-মায়ের সঙ্গে ভৈরবে বাড়িতে যাচ্ছিল।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৫ সদস্যদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এর দুই দিন আর আজ ওই শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার  রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর