নরসিংদীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

নরসিংদীতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরিসহ ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শনিবার সন্ধ্যায় নরসিংদী শহরতলীর গাবতলী বন বিভাগ এলাকায় জেলা ও শহর বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গাবতলী বনবিভাগ এলাকা থেকে বের হয়ে ঘোড়াদিয়া সংগীতা এলাকায় শেষ হয়।   

এ সময় উপস্থিত ছিলেন– শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, শহর যুবদলের সভাপতি আলমগীর হোসেন, শহর যুবদলের সহসভাপতি তাজুল ইসলামসহ প্রমুখ। 

এ সময় বিএনপি নেতারা জানান, যে কোনো মূল্যে ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করা হবে। নির্বাচন বন্ধ ও সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। সকল আন্দোলন সফল করার লক্ষ্যে রাজপথে থেকে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর