নরসিংদীতে জালভোটের অভিযোগে কেন্দ্র বাতিল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:০৩ এএম

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নম্বর- ১৩৪) কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে ভোটকেন্দ্র বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, আজ রোববার সকালে নৌকার প্রার্থীর পক্ষে জোর করে কেন্দ্রে সংগ্রহ করা ১২টি ব্যালট বইয়ে নৌকার সিল মারেন শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।

পরে কেন্দ্রে থাকা লোকজন সাদী ভোট মেরে ফেলেছেন বলে চিৎকার শুরু করলে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রটি বাতিল করে দেন।

এ বিষয়ে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, 'খুবই পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে আমি গ্রেপ্তার হয়েছি। এই করেছি, সেই করেছি। আওয়ামী লীগের বিশাল-কর্মী বাহিনী রয়েছে, ছাত্রলীগের কর্মী রয়েছে। তারা আপনাদের পাশে আছে। আমরা বিশাল সুষ্ঠু নির্বাচনের লক্ষে কাজ করছি। কেউ গুজবে কান দেবেন না।'

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তাঁর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর