টাঙ্গাইলে ব্যালট বক্সে আগুন, এক কেন্দ্রের ভোট বাতিল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি করে। এই ঘটনায় তিন আনসার সদস্য আহত হয়েছেন।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ঘটনার পর এই কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়।

আহত আনসার সদস্যরা হলেন–বাদশা মিয়া, আব্দুল গণি ও আনতাজ আলী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সদস্য নাজমুল হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের তিন নম্বর কক্ষ থেকে একটি ভোটের পেপার বোঝাই ব্যালট বাক্স বাইরে নিয়ে তাৎক্ষণিক আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় তিনশ ভোটের পেপার ছিল।’

ব্যালট পেপার উদ্ধারে ৫ রাউন্ড গুলি করার কথাও জানান এই পুলিশ সদস্য।

নাজমুল হোসেন বলেন, ‘ঘটনার পর কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করার পর কেন্দ্রের বাকি ব্যালটবাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে তাঁরা কেন্দ্র ত্যাগ করেন।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ‘টাঙ্গাইল-২ আসনে ৭৭টি কেন্দ্রের ভোট শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়। ভোট শেষে কাহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্সে আগুন দেয় এবং আনসার সদস্যদের মারধর করা হয়। পরে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।’

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাজহারুল হক বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করার পর বিকেল তিনটার দিকে প্রায় দুই শতাধিক লোকজন কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ৩ নম্বর বুথ থেকে একটি ব্যালট বাক্স নিয়ে বিদ্যালয়ের মাঠে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার পরপরই ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা করেছি।’

 

 

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রায়হান মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন–দুদক। বুধবার দুদক...
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের একটি...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর