নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:১৪ পিএম

নরসিংদী-১ (সদর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান তাঁর অনুসারীদের ওপর হামলার অভিযোগ করেছেন। আজ সোমবার বিকেলে শহরের বাসাইল এলাকার শাপলা চত্বরে তাঁর ব্যক্তিগত র্কাযালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেছেন। 

কামরুজ্জামান অভিযোগ করে বলেন, রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীদের ভোটকক্ষ থেকে এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট প্রদান করেন। পাশাপাশি ভোটের দিন রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় ঈগলের এজেন্ট ও সমর্থকদের মধ্যে অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করেছেন নৌকার সমর্থকেরা।

স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মো. কামরুজ্জামান অভিযোগে আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগের পরিবার। আমার বড় ভাই শহীদ মেয়র লোকমান হোসেন। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সংসদ নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। আমি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করি। নির্বাচন করে যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমি করেছি। আমার সমর্থক ও অনুসারীরা তো কোনো অপরাধ করেনি। আমার নির্বাচনী এজেন্ট চৌয়ালা এলাকার মারফত আলী, পশ্চিম দত্তপাড়া এলাকার রেশমি বেগম ও তাঁর ছেলে জোনায়েদ, দত্তপাড়া এলাকার মনি বেগম, আলোকবালী ইউনিয়নের ৬/৭ জনকে কুপিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রক্তাক্ত করে এলাকা ছাড়া করছে।’

কামরুজ্জামান আরও বলেন, ‘এ ছাড়া নির্বাচনের দিন দত্তপাড়া, করিমপুর, পাইকারচর, নজরপুর ইউনিয়নের সবকটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দিয়ে জাল ভোট প্রদান করেছে নৌকার সমর্থকেরা। যার ভিডিওসহ প্রয়োজনীয় প্রমাণাদি আমার কাছে রয়েছে। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নেব।’

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হযেছেন রুবেল ও মিরাজ নামে আরও দুইজন। শুক্রবার বিকালে শহরের...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার সংবাদের ভিত্তিতে ডিএমপির অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে দেড় শতাধিক নেতাকর্মীকে।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর