মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় অফিস শেষে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তা দিপু সানার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দিপু সানার স্বামী তরুণ কুমার বিশ্বাস রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর বিকেলে মামলার এজাহার আদালতে আসে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তা গ্রহণ করেন। আগামি ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন এ তথ্য জানান।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, দিপু সানার বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। ১০ জানুয়ারি অফিস ছুটি শেষে অফিসের বাসযোগে শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে পায়ে হেটে আসার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রমনা মডেল থানাধীন ১১৭/১ নিউ সার্কুলার রোড সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে আসা মাত্র অজ্ঞাতনামা আসামি ওপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি ইট হঠাৎ করে দিপু সানার মাথার ওপর ফেললে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে ইটটি আসলে পড়েছে কোথা থেকে। অন্যদিকে নিহত দিপু সানাকে শেষবারের মতো দেখতে এসে সহকর্মী ও স্বজনরা দোষীদের বিচার দাবি করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিহত দীপু সানাকে শেষবারের মতো এক নজর দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ভিড় করেন বন্ধু ও সহকর্মীরা। 

ময়নাতদন্ত শেষে মরদেহ নিতে অপেক্ষা তাদের। এসময় সুষ্ঠু তদন্ত ও দায়ীর বিচার দাবি তারা। সানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরায়।  

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মুহাম্মদ সালমান ফারসি জানান, এ ঘটনায় রমনা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামালা করেছেন নিহত দীপু সানার স্বামী তরুণ বিশ্বাস। কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।
 
এদিকে, ইটটি কোথা থেকে পরে তা নিশ্চিত করে বলতে পারেনি স্থানীয়রাও। 

ময়নাতদন্ত শেষে দীপুর মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি সাতক্ষীরায়। সেখানেই সমাহিত হবেন দীপু।

 

গতকাল বুধবার সন্ধ্যার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় ফেরার পথে আবাসিক ভবন থেকে মাথায় ইট পড়ে মারা যান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দিপু সানা। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। সানা তিন বছরের ছেলে সন্তান নিয়ে স্বামীর সঙ্গে মগবাজারে ভাড়া থাকতেন।

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর