টাঙ্গাইলে বাসচাপায় ২ ভ্যানযাত্রী নিহত, আহত ১

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের চাপায় ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ীর কয়াপাড়া মোড় এলাকায় আজ বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন– উপজেলার মটবাড়ি এলাকার আখেরুজ্জামান ফরহাদ ও ভ্যানচালক একই এলাকার আব্দুল খালেক। এ ঘটনায় আহত নারীর নাম নাহার আক্তার। তিনি নিহত আখেরুজ্জামান ফরহাদের স্ত্রী। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, উপজেলার মটবাড়ী থেকে ভ্যানযোগে কয়েকজন যাত্রী ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ‘রাজিব পরিবহণ’ নামের যাত্রীবাহী একটি বাস কয়াপাড়া মোড় এলাকায় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ ঘটনায় এক নারী আহত হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর