খেজুর নিয়ে কিছু বলিনি: শিল্পমন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৪:২১ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বরই, খেজুর বিতর্ক সাংবাদিকদের তৈরি। কোনো মহল নিজেদের স্বার্থে এসব করছে। আমি বলেছি, ইফতারের থালায় দেশি ফল রাখুন। খেজুর নিয়ে কিছু বলিনি।’

রোববার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলন কক্ষে রমজানে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান ও গৃহীত কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সময় শিল্পমন্ত্রী বলেন, ‘দাম বাড়িয়ে যে সব ব্যবসায়ী রোজায় বিদেশে ছুটি কাটায়, আমরা তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছি। সাংবাদিকরা তাদের নাম-ঠিকানা দিন, আমরা ব্যবস্থা নেব।’

এর আগে গত ৪ মার্চ জেলা প্রশাসক সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার করেন। আঙুর, খেজুর লাগবে কেন? পেয়ারা দেন না কেন?’

নূরুল মজিদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। দেশি ফল দিয়ে ইফতারের প্লেট সাজান।’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কথায় কথায় বরই খাওয়ার কথা বলে ফেলেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেরপুরের নকলায় নকল সেমাই ও শিশুখাদ্য তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই অভিযান চালিয়েছে। এসময় দুটি কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।
‘কোনো ক্যারম, কোনো টিভি চলবে না, এক কথায় শেষ, রমজান মাস’–কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি বাজারে গিয়ে এক চা দোকানিকে এমন নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত এমপি আমির হামজার সঙ্গে থাকা এক পুলিশ কর্মকর্তা।
রমজানে ঢাকার বাজারে আমেরিকান খেজুর, বাদাম ও ফলের জুস দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, এসব পণ্য বাংলাদেশের ভোক্তা ও যুক্তরাষ্ট্রের...
পবিত্র রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে চলছে মেট্রোরেল। আজ বৃহস্পতিবার প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে মেট্রোরেল চলাচল করবে। 
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর