মৌলভীবাজারে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের সবাই নিহত

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৫:৪০ পিএম

বিদ্যুতায়িত হয়ে বাবা–মা ও তিন ভাই-বোনকে হারানোর পর শিশু সোনিয়া সুলতানাও (৮) মারা গেছে। আজ বুধবার ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ীতে নিজ বসতঘরে বিদ্যুতায়িত হয়ে সোনিয়ার বাবা ফয়েজুর রহমান (৫২), মা সিরি বেগম (৪৫), বোন সামিয়া বেগম (১৬) ও সাবিনা (১৩) এবং ভাই সায়েম (১০) মারা যায়। বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে ২৫ শতাংশ দগ্ধ অবস্থায় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। এরপর ভোর রাতের দিকে চিকিৎসাধীন সে মারা যায়।

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।

 
 

 

মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর