কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:১৭ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর দেড়টা দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরমান (১৩) হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের মন্না মিয়ার ছেলে এবং নিহত তন্নয় (৮) একই গ্রামের নয়ন মিয়ার ছেলে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে শিশু আরমান ও তন্নয় একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে ডুবে যায়। পরে পুকুরে থাকা অন্যরা বিষয়টি টের পেয়ে খুঁজাখুঁজি করে দুজনকেই উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার  রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর