টাঙ্গাইলে সিএনজি–পিকআপ সংঘর্ষে মা নিহত, ছেলে আহত 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১০:২০ পিএম

টাঙ্গাইলের মধুপুরে পিক-আপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে মধুপুর উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

হতাহতরা হলো— কাইতকাই গ্রামের মুদি ব্যবসায়ী শাহজাহানের স্ত্রী ছাহেরা (৩৫) ও ছেলে সোয়াইব (৬)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ছাহেরা তার বাপেরবড়ি ধনবাড়ী হতে স্বামীর বাড়ী আসার সময় কাইতকাই সামাজিক বনায়ন নার্সারির সামনে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আহত ছাহেরা মারা যান। 

এ ব্যাপ্যারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনা পরপরই পুলিশ ঘটনাস্থলে যান। সেখান থেকে পিক-আপটি ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর