ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই যানবাহনের চাপ

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০:২৬ এএম

ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে বাড়ি ফিরছে মানুষ। তবে যাত্রী ও গাড়ির সংখ্যা কম থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে এ চিত্র। যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গত কয়েক দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তায় যানবাহনের ধীর গতি, বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। তবে আজ বুধবার সকাল থেকে এ পরিস্থিতির উন্নতি ঘটেছে। মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়ি।

যাত্রী ও চালকেরা বলছেন, শেষ সময়ে সড়কে কোন ধরনের ভোগান্তি নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করায় সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন তারা।

ফরিদপুর থেকে আসা প্রাইভেট কার যাত্রী বলেন, মাত্র দুই ঘণ্টায় ফরিদপুর থেকে চৌরাস্তা আসতে কোথাও তেমন থামতে হয়নি। মহাসড়ক অনেকটা ফাঁকা, গাড়িও কম।

এদিকে, যানজট না থাকলে পরিবহনগুলোতে দেখা গেছে যাত্রী সঙ্কট। ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলোতে স্বাভাবিক সময়ের চেয়েও কম যাত্রী দেখা গেছে।

গাজীপুর পরিবহনের চালক রুবেল বলেন, রাস্তায় যাত্রী নেই। মাত্র ৫০০ টাকায় মতিঝিল থেকে চান্দনা চৌরাস্তায় এসেছি। এখন ২ হাজার টাকার তেল ভরে মালিককে কীভাবে দেবেন এ নিয়ে দুশ্চিন্তায় আছি।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার অশোক কুমার পাল বলেন, মহাসড়কে যাত্রী তেমন নেই। ফলে ফাঁকা সড়ক দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ কাজ করছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর