মানিকগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৫:৩৭ পিএম

মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পাটুরিয়া ঘাট দিয়ে ফেরি পার হয়ে পালিয়ে যাওয়ার সময় রাজবাড়ীর গোয়ালন্দ থেকে কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।

শিবালয় উপজেলার বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ ইব্রাহিম দুর্ঘটনা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার শিবালয় ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে সিএনজির চালক মো.আমিনুল ইসলাম (৫০) এবং একই উপজেলার ছোট আনুলিয়া এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (২৬)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে মহাসড়কে অবৈধ ভাবে চলাচল করা মানিকগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়। এ ঘটনায় সিএনজির যাত্রী রুবেলকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান সহ চালককে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আটক করা হয়েছে। আটককৃত চালকের বিরুদ্ধে শিবালয় থানায় দুর্ঘটনাজনিত হত্যা মামলা হয়েছে। 

তিনি আরো বলেন, ‘নিহত দুইজনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর