সিরাজগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৪, ১০:৪৩ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে ও শাহজাদপুরে বজ্রপাতে শিশুসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। জেলার চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার বেতিল চরে ফুটবল খেলার সময় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু হয়। এ ঘটনা আহত হয় আরও ২ শিশু। অপরদিকে, শাহজাদপুর পুরের চর পোরজনা গ্রামে মাঠ থেকে ধান কেটে ফেরার সময় এক কৃষকের মৃত্যু হয়। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— বেতিল চরের তারা মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২৮) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)। অপরদিকে, শাহজাদপুর উপজেলা চর পোরজনা গ্রামের কৃষক আব্দুস ছালাম।

এদিকে, আহত বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসানকে (৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক ও জানান, মঙ্গলবার বিকেলে বেতিল চরের একটি মাঠে শিশু, কিশোর ও এলাকার প্রাপ্তবয়স্করা মিলে দুটি ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলছিল। তখন হঠাৎ বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে শিশুসহ ৪ জন ঝলসে যায়। এরপর তাদের স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২ জন মারা যায়। এ ঘটনাই এলাকাজুড়ে শোক বিরাজ করছে। 

এদিকে, উপজেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর