অবৈধ জমি দখল, সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে ৫ মামলা

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৪:২৬ পিএম

অন্যের জমি দখল করে নিজ নামে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার অভিযোগে মাদারীপুরের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে ৫টি মামলা করেছেন ৫ জন ভুক্তভোগী। তাদের অভিযোগ, সংসদ সদস্য থাকার সময় জোরজবরদস্তির প্রতিবাদ করলে হামলা ও মামলা ভয় দেখানো হয়। দেরিতে হলেও আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা করছেন তারা। 

গত মঙ্গলবার দুপুরে মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল হক চৌধুরীর আদালতে ভূমি আইনে মামলা করেন বাদী সাকিব হাসান, এ বি এম সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ বি এম নুরুল আলম, রেহেনা বেগম ও মাসুম বেপারী।

এদিকে আগামী ৩০ দিনের মধ্যে পিবিআইকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, সংসদ সদস্য থাকার সময় জোর করে নিজ ও পরিবারের নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। জমি লিখে না দেওয়ায় হত্যা ও মামলারও ভয় দেখানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে প্রতিষ্ঠান নির্মাণের নির্ধারিত জমি রেজিস্ট্রি না করেই সেই জমিতে নির্মাণ করেন একাধিক ভবন। এমপি থাকায় মুখ খুলতে সাহস পাননি এলাকার মানুষ ও ভুক্তভোগীরা।

একটি মামলার বাদী এ বি এম সালাউদ্দিন বলেন, ‌‘ভূমি দখল প্রতিকার আইন অনুযায়ী আমরা পাঁচ জন আট ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আশা করছি, আদালত ন্যায় বিচার করবে। আমার পৈতৃক সম্পত্তি জোর করে ক্ষমতার প্রভাব বিস্তার করে দখলে নিয়ে ভবন নির্মাণ করেছে সাবেক সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপ।’

আরেক মামলার বাদী অবসরপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা এ বি এম নুরুল আলম বলেন, ‘গোলাপ মিয়া ক্ষমতায় থাকাকালে তার রাজনৈতিক শক্তির কারণে আমরা কেউ জমির কাছাকাছিও যেতে পারিনি। তার তাণ্ডবের কারণেই অনেক মানুষ বাড়িঘরেও থাকতে পারেননি। অনেকেই বাড়ি ছেড়ে তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকেন।’ 

মামলাকারী আরেকজন সাকিব হাসান বলেন, ‘আমরা গোলাপের এই অন্যায়ের বিচার চাই। ক্ষমতা পেয়ে কৌশলে জমি দখলে নেওয়া এর বিচার হতেই হবে। আর আমাদের জমি আদালতের মাধ্যমে ফেরত চাই। কারণ আমরা তাকে প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য কোন জমি প্রদান করিনি। তিনি তার নিজের ইচ্ছেতে জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন।

বাদীপক্ষের আইনজীবী আল আমিন প্রিন্স জানান, ‘মামলার বাদী সবাই কালকিনির উত্তর রমজানপুরের বাসিন্দা। আর একই মৌজায় দখল হওয়া জমির পরিবার পাঁচ একর ৭৪ শতাংশ। চারটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আট জনকে মামলায় আসামি করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পিবিআইকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।’

এদিকে অভিযোগ অস্বীকার করে সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান মিয়া গোলাপ জানান, তাকে হেয় করতেই রাজনৈতিক প্রতিপক্ষ একাধিক মামলা করছে। আর অন্যায়ভাবে কারও জমি দখল করে প্রতিষ্ঠান নির্মাণ করেননি। তিনি বলেন, ‘যাদের জমি রয়েছে, সেসব জমি অর্থের বিনিময়ে অথবা কেউ স্বেচ্ছায় দান করেছে। জমির পরিবর্তে কিছু ব্যক্তিকে অন্য জমি দেওয়া হয়েছে। এর আগেও নিজের জমি দাবি করে অনেকে আদালতে মামলা করেছে, সেই মামলাও নিষ্পত্তি করে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আবারও এই মামলা উদ্দেশ্যমূলক।’

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর