কিশোরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২ 

আপডেট : ২৮ জুন ২০২৪, ০১:৩৬ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলে সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক।

উপজেলার পৈলেনপুর মরাখলা এলকায় আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত যুবকের নাম মো. ইয়াসিন হাসান (১৮)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া জেলার উত্তরখান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। গুরুতর আহতরা হলেন, একই গ্রামের আকবর আলীর ছেলে সিফাত (১৮) ও মাসুদ মিয়ান ছেলে সানজিদ (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান। ওসি জানান, ওই তিন যুবক আজ শুক্রবার ভোরে গাজীপুর জেলার কাপাসিয়া থেকে মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরের দিকে আসছিলেন। বাজিতপুরের সীমানায় পৌঁছানোর সময় পৈলেনপুর মরাখলা এলাকায় অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, হতাহতদের সঙ্গে আরও চার থেকে পাঁচটি মোটরসাইকেলে বেশ কয়েকজন যুবক একই এলাকা থেকে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁরা কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ঘুরতে এসেছিলেন।

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর