হোটেল মালিকের নির্যাতনে বিছানায় কাতরাচ্ছে শিশু ইয়াছিন

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১০:৩৭ পিএম

৭ বছরের ইয়াছিনকে রেখে অন্যত্র চলে গেছে তার মা ও বাবা। এরপর থেকে দাদা-দাদির কাছেই বড় হচ্ছে সে। তিন মাস আগে জীবিকার তাগিদে মুন্সীগঞ্জের রাজানগর বাজারে মিন্টুর হোটেলে দাদা-দাদির মাধ্যমে কাজ নেয় ইয়াছিন। গত ২৫ জুন কাজ করার সময় তার হাত থেকে অসাবধানতাবশত একটি প্লেট পড়ে যায়। এ ঘটনার জের ধরে শিশু ইয়াছিনের হাতে পায়ে ও পায়ুপথে গরম ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন চালায় হোটেল মালিক মিন্টু। সেখানেই সে ক্ষান্ত হয়নি। ভেঙে দেয় ইয়াসিনের বাঁ হাত।  একপর্যায়ে তাকে ঢাকার নবাবগঞ্জের বটতলা এলাকায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় কাতরাচ্ছে শিশু ইয়াছিন।

ইয়াছিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে। 

আহত ইয়াসিনের দাদি আফরোজা বেগম ইনডিপেনডেন্টকে বলেন, ‘ইয়াছিনের বাবা–মা তাকে ফেলে চলে যাওয়ার পর ও আমাদের কাছেই থাকে। কিন্তু অভাবের সংসারে বাজারে সবজি বিক্রি করে কোনোমতে সংসার চলে আমাদের বুড়াবুড়ির। তাই নাতি ইয়াছিনকে মিন্টুর হোটেলে কাজে দিয়েছিলাম। তারপর থেকে সামান্য কারণে ইয়াছিনকে মারধর করত হোটেল মালিক মিন্টু। কিন্ত নিরুপায় হয়ে মিন্টুকে কিছুই বলতে পারি নাই।’ 

তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘আমার নাতিকে মেরে ফেলার জন্য এরকম নির্যাতন করে রেস্তোরাঁর মালিক মিন্টু। ওকে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন করার পর ওর বাঁ হাত ভাইঙ্গা দিছে। আমি মিন্টুর বিচার চাই।’

আহত শিশু ইয়াছিন জানান, তাকে মাঝে–মধ্যেই মারধর করত হোটেল মালিক মিন্টু। ওই দিন হাতে থাকা প্লেট পড়ে গেলে লোহার রড গরম করে শরীর এবং হাতে পায়ে ছ্যাঁকা দেয়। এসময় কান্না করলে মিন্টু তার মুখ বাইন্দা আরও মারধর করে।

নিয়মিত শারীরিক নির্যাতনে শিশুটা মানসিকভাবেও অসুস্থ হয়ে গেছে বলে জানান শিশু ও মানসিক বিকাশ রোগ বিশেষজ্ঞ ডা. মুশতাব শীরা মৌসুমী। তবে নিয়মিত চিকিৎসায় ইয়াসিন এখন অনেকটা সুস্থ বলে জানান তিনি।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বলেন, ‘২৫ জুন ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম রয়েছে। শরীরের হাত পা ও পায়ুপথে গরম ছ্যাঁক দেওয়া হয়েছে। ইয়াছিনের চিকিৎসায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে মেডিকেল টিম গঠন করা হয়েছে।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর