চুরির অপবাদ দিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতন, দম্পতি গ্রেপ্তার

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৬:০১ পিএম

ঢাকার সাভারে চুরির অপবাদ দিয়ে শিশু গৃহকর্মীকে ছোট ছুরি দিয়ে খুঁচিয়ে নির্যাতনসহ অমানবিক নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে সাভারের রাজাশন মহল্লা থেকে ওই দম্পতিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাভারের রাজাশন এলাকার ডা. কাজী ইসমাইল ও তাঁর স্ত্রী মাহমুদা খাতুন পরশ। এরমধ্যে কাজী ইসমাইল ৪২তম বিসিএস ক্যাডার ও বরগুনা সদর হাসপাতালে কর্মরত বলে জানা গেছে।

এর আগে আজ দুপুরে নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, কাজী ইসমাইল ও তাঁর স্ত্রী মাহমুদা খাতুন পরশ ভুক্তভোগী শিশুর পরিবারের পূর্ব পরিচিত। এই সুবাদে মিমকে গৃহকর্মী হিসেবে কাজে নেয় আটকরা। কিন্তু গত ১ বছর কাজ করার পরেও ঠিকমত বেতন দেয়নি। সেই টাকা চাইলে শিশুকে ছুরি দিয়ে খুঁচিয়ে অমানবিক নির্যাতন করে অভিযুক্তরা। নির্যাতনের বিষয়টি শিশুর পরিবার যাতে না জানতে পারে সে জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করে ওই দম্পতি। পরে গতকাল ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে বাবা-মায়ের কাছে হস্তান্তর করে ভয়ভীতি দেখায় আটকরা। পরে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স শিশুটিকে ভর্তি করে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। পরবর্তীতে সাভার মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত দম্পতিতে আটক করে।

সাভার উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা বলেন, ‘ভুক্তভোগী ওই শিশুটি বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। প্রাথমিকভাবে ভুক্তভোগী শিশুর শরীরের আঘাতের চিহ্ন দেখে এই চিকিৎসকের ধারণা, তাকে নতুন ও পুরাতন ভোতা এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহিল কাফি বলেন, ‘অভিযোগ পাবার পরপরই সাভার মডেল থানা পুলিশ অভিযুক্তদের আটক করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর