ভাষা শহীদ রফিক সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, আগুন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ পিএম

সমাবেশ শেষে টোল প্লাজা ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনমানিকগঞ্জের সিঙ্গাইরের কালীগঙ্গ নদীর ওপর ভাষা শহীদ রফিক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা টোল প্লাজা ভাঙচুরসহ চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়।

উপজেলার ধল্লা ইউনিয়নের কওমি ছাত্র পরিষদের ব্যানারে ও স্থানীয় জনতারা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই কর্মসূচি পালন করে।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতারা সাভার উপজেলার তেতুলঝোড়া এলাকায় হেমায়েতপুর অবস্থিত ভাষা শহীদ রফিক টোল প্লাজা ভাঙচুরসহ চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে যায় টোল প্লাজার স্থাপনাসহ আনুষঙ্গিক আসবাবপত্র।

টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএসময় মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে ছাত্র-জনতা একত্র হয়ে সিরিয়াল অনুযায়ী যানবাহন চলাচল শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পুলিশ সেনাবাহীনি তৎপর আছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর