কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এসময় মসজিদ ও মাজার ভাঙচুর করে দুপক্ষের লোকজন।

সোমবার দুপুর ১২টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাজারে জশনে জুলুস মিছিলকারী এবং ইমাম ও উলামা পরিষদের সদস্যদের মধ্যে ঘণ্টাখানেক চলে এ সংঘর্ষ।

নিহত ব্যক্তি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী পূর্বপাড়া গ্রামের জমির উদ্দিন জাবু মিয়ার ছেলে মীর মোহাম্মদ মিলন। তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য।

সংঘর্ষ চলাকালে তরিকতপন্থীরা ছয়সূতী বাজার জামে মসজিদ এবং হক্বপন্থীরা সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ (রহ.) মাজার ভাঙচুর করে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান বলেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ (রহ.) মাজারে গতকাল রোববার ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল। এতে বাধা দেয় কুলিয়ারচর ইমাম ও উলামা পরিষদের নেতারা। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাওলানা গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীর। তাঁকে নিষেধাজ্ঞা দিয়ে এ বিষয়ে ইমাম ও উলামা পরিষদের নেতারা একটি চিঠি দেয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী কুলিয়ারচরে আসেননি।’

ভিডিও দেখুন:ওসি আরও বলেন, ‘এদিকে ইমাম ও উলামা পরিষদ এবং তরিকতপন্থীদের মধ্যে যাতে কোনো রকম দ্বন্দ্ব সৃষ্টি না হয়, সেজন্য কিছু দিকনির্দেশনা দেয় কুলিয়ারচর প্রশাসন। সেই সিদ্ধান্ত মোতাবেক তরিকতপন্থীরা সোমবার জশনে জুলুসের মিছিল বের করে। মিছিলটি ছয়সূতী বাজার এলাকায় যাওয়ার ব্যাপারে মানা থাকলেও তারা মিছিল নিয়ে বাজারে ঢুকে পড়লে ইমাম ও উলামা পরিষদের লোকজনের সংঘর্ষ বাঁধে।’

মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এখনও কিছু এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে যায়। এতে চাপা পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক...
ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তিনি...
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল স্থলবন্দর...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর...
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।...
জুলাই নিয়ে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ
ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর