কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৬:১৫ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলার অপর ১২ জন আসামিকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম হাসিম উদ্দিন। তিনি হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোবারক হোসেন ও মোশারফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শ্রী যজ্ঞেশ্বর রায় চৌধুরী।

মামলার সূত্রে জানা যায়, নিহত সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৪ সালের ২৯ আগস্ট বেলা ১১টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামলা চালান। খবর পেয়ে তাঁর স্ত্রী সুফিয়া খাতুন স্বামীকে মারধরে বাধা দিতে এলে তাঁকে ছুরি দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করেন আসামিরা। স্থানীয়রা সুফিয়া খাতুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরদিন নিহতের স্বামী হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৫ সালের ২০ আগস্ট ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ সোলায়মান কবীর। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলাটির আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম এ রশিদ।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর