কিশোরগঞ্জে ধান খেতে মিলল কৃষকের গলাকাটা মরদেহ

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুরে ধান খেত থেকে নিবু মিয়া (৬০) নামে এক কৃষকের হাত-পা-মুখ বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকার একটি ধান খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিবু মিয়া বাজিতপুর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন।

ওসি বলেন, গতকাল শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান নিবু মিয়া। রাতে আর বাড়ি ফিরেননি তিনি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পরে রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে কিছুটা দূরে ধান খেত থেকে ওই কৃষকের হাত-পা, মুখ বাঁধা ও গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর