কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বৌলাই এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত সুন্দর আলী (৫০) করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। আহত অটোরিকশা যাত্রী মরিয়ম (৩০) কিশোরগঞ্জ সদর উপজেলার তের হাসিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী ও মোটরসাইকেল আরোহী শোলাকিয়া এলাকার খোকন মিয়ার ছেলে বায়জিদ (২০)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন বলেন, ‘কিশোরগঞ্জ জেলা শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি করিমগঞ্জের দিকে যাচ্ছিল। পথে নতুন বৌলাই এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী সুন্দর আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়। আহত একজন সদর হাসপাতাল, দুজন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মো. শাহাব উদ্দিন।

এক সময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানী ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ বছরে মাদক কারখানার...
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর