হাজতখানার টয়লেটের গ্রিল ভেঙে পালাল আসামি, এক ঘণ্টা পর আটক

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

শরীয়তপুরে আদালতের হাজতখানার গ্রিল ভেঙে রাজু হোসেন (রাজু মাল) নামের এক আসামি পালিয়ে যায়। এ ঘটনার এক ঘণ্টা পর তাঁকে আটক করে পুলিশ।

আজ রোববার বিকেলে সদর উপজেলার আটং এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এর আগে তিনি দুপুর ৩টার দিকে হাজতখানার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি।

আটক রাজু মাল ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। তাঁকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব বলেন, রোববার সকালে রাজু মালকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। তাঁকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানি শেষে তাঁকে আদালতের হাজতখানায় নিয়ে এলে দুপুর ৩টার দিকে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে ১ ঘণ্টা পর তাঁকে আটক করে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর