চার ঘণ্টারও বেশি অবরুদ্ধ মহাখালী, ভোগান্তি চরমে

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধে চার ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ মহাখালীর চারপাশের এলাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বন্ধ ট্রেন চলাচলও। আর এতেই চরম ভেগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রীরা।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় বনানী, তেজগাঁও, ফার্মগেট থেকে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে যেতে দেখা যায় মানুষকে। সকাল থেকে দফায় দফায় সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তাদের অনুরোধ সত্বেও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন অটোরিকশা চালকরা।
  
তাদের দাবি, প্রধান সড়ক না অন্তত অলিগলিতে চালানোর অনুমতি দেওয়া হোক। বন্ধ করে দিলে ঋণের টাকা দিতে পারবেন না, পরিবার নিয়ে পথে দাঁড়াতে হবে।  

দুপুর বারটার দিকে সেনাবাহিনীর অনুরোধে আন্দোলনকারী চালকদেন একপক্ষ রেলগেট ছেড়ে দেয়, অন্য পক্ষ না মেনে আবারও অবরোধ করলে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন দুই অটোচালক। 

১২ টার কিছু পরে আবারও রাস্তার অবরোধ তুলে নিতে অনুরোধ করে সেনাবাহিনী। তবে, ঘন্টা খানিকের আলোচনাও ভেস্তে যায় কোন সিদ্ধান্ত ছাড়াই। 

বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা তাঁরা মানেন না। এই নির্দেশ প্রত্যাহার চান তাঁরা। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। 

হাইকোর্টের আদেশের পরদিন গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। আগারগাঁও, মিরপুর, দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভে সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার বিক্ষোভের ঘোষণা দিয়ে বিক্ষোভ তুলে নেন তারা।

সিটি কর্পোরেশন থেকে প্যাডেলচালিত রিকশার লাইসেন্স নেওয়ার বিধান থাকলেও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান নেই। ২০১৩ ও ২০১৪ সালে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে রিট করা করা হলে হাইকোর্ট ওই দুই রিটই খারিজ করে দেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর