স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম

ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. এসকেন্দার আলী (৫৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত আবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।  

নিহত এসকেন্দার আলী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে। তিনি গোয়ালপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষক এসকেন্দার আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাইনুল ইসলাম।

এ দুর্ঘটনায় মিজানুর রহমান নামে একই বিদ্যালয়েন সহকারী শিক্ষক আহত হয়েছেন। আহত মিজানুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরে বসবাস করতেন। আমিও একই এলাকায় থাকি। সেখান থেকে আমরা প্রতিনিদিন মোটরসাইকেলে করে স্কুলে যাতায়াত করতাম। আজ সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে প্রধান শিক্ষক এসকেন্দার আলী আর আমি মোটরসাইকেল করে স্কুলে আসতেছিলাম। পথে কানাইপুর ইউনিয়নের রামখন্ড মোড়ে গ্রামের ভেতরের একটি সড়ক দিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে আমাদের মোটরাসাইকেলের সংঘর্ষ হয়। এতে স্যার মাথায় প্রচণ্ড আঘাত পান। আমি সামান্য আহত হই।’

মিজানুর রহমান আরও বলেন, ‘প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা স্যারকে ঢাকা মেডিকেলে নিতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর