রণক্ষেত্র জুরাইন, কয়েকজন অবরোধকারী আটক

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম

ব্যাটারিচালিত রিকশা চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে  রাজধানীর জুরাইন এলাকা। শুক্রবার দুপুর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

স্থানীয়রা বলছেন, সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা প্রথমে রেলপথ অবরোধ করে। পরে তারা চলে আসে সড়কে। এতে ট্রেন চলাচলের পাশাপাশি সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। অন্যদিকে অবরোধের কারণে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও আতঙ্কের কারণে বন্ধ করে দিতে বাধ্য হন মালিকরা। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার নামের একটি ট্রেন সেখানে আটকা পড়েছে। আর নকশীকাঁথা কমিউটার নামে একটি ট্রেন ঢাকা ছাড়তে পারছে না। চালকদের অবরোধে আপাতত ঢাকা–নারায়ণগঞ্জ ও ঢাকা–মাওয়া–পদ্মাসেতু রেল চলাচল বন্ধ রয়েছে। 

পরে দুপুর ১টায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরাও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করতে এগিয়ে আসেন। 

এক পর্যায়ে সড়ক থেকে পিছু হটে অবরোধকারীরা। স্বাভাবিক হয় সড়কে যান চলাচল। তবে ট্রেন চলাচল এখনও শুরু হয়নি। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল লাইনের আশে পাশে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলনে ছদ্মবেশে তৃতীয়পক্ষ প্রবেশ করেছে কিনা তা জানতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। 

হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। বৃহস্পতিবার রিকশা চালকদের অবরোধে স্থবির হয়ে যায় রাজধানী। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান তারা। অবরোধের কারণে প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। 

বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা তাঁরা মানেন না। এই নির্দেশ প্রত্যাহার চান তাঁরা। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

সিটি কর্পোরেশন থেকে প্যাডেলচালিত রিকশার লাইসেন্স নেওয়ার বিধান থাকলেও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান নেই। ২০১৩ ও ২০১৪ সালে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে রিট করা করা হলে হাইকোর্ট ওই দুই রিটই খারিজ করে দেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর