পাচারকালে মানিকগঞ্জে ৫০০ বস্তা টিএসপি সার জব্দ, আটক ২

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নীলফামারির জলঢাকায় পাচারকালে মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট এলাকায় ফেরি পারাপারের সময় ৫০০ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে শিবালয় থানা পুলিশ এসব সার জব্দ করে।

এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকের চালক ও হেলপারকে।

আটককৃত ট্রাকচালকের নাম মো. বাবুল হোসেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাশীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বাঠামারা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে। হেলপার মো. আসলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া এলাকার মো. খলিলের ছেলে। জব্দকৃত ৫০০ বস্তা সারের মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।

জানা যায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম অ্যান্ড সন্সের ডিলারের কাছে সার পাচার করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা। আরিচা ফেরিঘাট এলাকায় সার বহনকারী ট্রাকটির গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০০ বস্তা টিএসপি সার জব্দ করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ধারায় মামলার প্রক্রিয়া চলমান।’

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর