অতিরিক্ত জেলা প্রশাসক হয়ে সদরপুর ছাড়লেন সেই ইউএনও

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম

‘আওয়ামী লীগ ফিরে আসবে’ মন্তব্যের অভিযোগে আলোচিত ফরিদপুরের সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে বদলি করা হয়েছে। তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন। 

বুধবার (১১ ডিসেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে বদলি করা হয়। 

অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা জেলায় বদলি করা হয়েছে। তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হলো।

আদেশের শেষে বলা হয়েছে, তিনি (ইউএনও) তাঁর দায়িত্বভার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি), সদরপুর, ফরিদপুর-এর কাছে হস্তান্তর করবেন।

আজ শুক্রবার সন্ধ্যায় আল মামুন তাঁর বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সদরপুরের ইউএনওর পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ পেয়েছি। চিঠিটি গত বুধবারের তারিখে স্বাক্ষর করা ছিল। আমি আজ রাতেই সদরপুর থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হব। সেখানে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করব।’

প্রসঙ্গ, গত ১১ ডিসেম্বর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির সভায় আনিসুর রহমান সজল নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক প্রতিনিধি অভিযোগ করেন, সদরপুরের ইউএনও ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করেছেন।

এই মৌখিক অভিযোগ পেয়ে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে এই বিষয়ে ব্যবস্থা নিতে ও তাৎক্ষণিক আল মামুনকে মৌখিক প্রত্যাহারের নির্দেশ দেন সভায় উপস্থিত থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। 

এনিয়ে সেদিন ইউএনও আল মামুন বলেন, ‘আমি এমন কোনো কথাই বলিনি। ওনাদের সাথে যখন কথা বলি, তখন বিএনপি-জামায়াতের নেতারাও উপস্থিত ছিল। ওই ধরনের কথা বলা হয়নি।’

এই ঘটনার পর সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ওইদিন রাতে সংবাদ সম্মেলন করেন। পরের দিন সকালে ইউএনও আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও তাঁকে স্বপদে নিজ কর্মস্থলে বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

এ ছাড়া সদরপুর উপজেলা পরিষদের সামনে একই দাবিতে সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর