বাংলা একাডেমিতে হেলাল হাফিজের জানাজা সম্পন্ন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় এ জানাজা হয়। দেশবরেণ্য কবির দ্বিতীয় জানাজা আগামীকাল রোববার (১৫ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

কবির বড়ভাই দুলাল এ হাফিজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সকাল ১১টার দিকে কবির মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়।

গতকাল শুক্রবার দুপুরে সুপার হোম নামে শাহবাগের একটি হোস্টেলের বাথরুমে পড়ে আহত হন হেলাল হাফিজ। আঘাতের কারণে মাথায় রক্তক্ষরণ হয় তাঁর। এ অবস্থায় কবিকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের জন্য প্রিয় কবিকে দেখতে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা।

কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
প্লাস্টিকের বোতল বা পলিথিনের মতো বর্জ্য জমা দিলেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। পরিমাণ এক কেজি হলে মিলবে চাল-ডিম। প্লাস্টিক বর্জ্য ৫ থেকে ৬ কেজি জমা দিলে পাওয়া যাবে পাঙ্গাস মাছ বা ব্রয়লার মুরগি।...
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মরদেহ উদ্ধারের ঘটনায় ঢাকা-জামালপুর রুটের বাবুল পরিবহনের চালক সোহেল রানাসহ তিনজন রাজধানীর মহাখালী থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এ...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে...
‘আমি প্রতারিত হয়েছিলাম’—র‍্যাপার বাদশাহর সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঈশা রিখী। ‘বিগ বস ২০’-এর সম্প্রচারের আগে দেওয়া এক...
বিএনপি সরকারে আসার ছয় মাস যেতে না যেতেই বিরোধীদল সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর