ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা, আটক ২

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের ৬ আরোহী নিহতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

হাইওয়ে পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, কখন তাদেরকে কবে, কখন গ্রেপ্তার করা হয়েছে তা জানান নি তিনি। 

ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, ‘বাসে দুইজন স্টাফ ছিলো। আমরা জানতে পেরেছি নুরুন্নবী নামে চালক বাস চালাচ্ছিলো। হাইওয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এখন পরিচয় ভেরিকেশন করা হচ্ছে। ভেরিফাই করার পর বিস্তারিত জানানো হবে।

দুর্ঘটনার বিষয়ে এখনও মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এবার শুধু বাস চালকের বিরুদ্ধে নয়, দুর্ঘটনায় অন্য যারা সংশ্লিষ্ট তাদের সকলের বিরুদ্ধেও মামলা হবে।’ 

শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় যাত্রীবাহী কুয়াকাটাগামী বেপারী বাস রেজি নং ঢাকা মেট্রো ব-১৪-৫১৭০ থেমে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে ধাক্কা দিলে ৬ জন নিহত হন। দুর্ঘটনার পর বাস আটক হলেও স্টাফরা পালিয়ে যেতে সক্ষম হয়।  

এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা নিহত একই পরিবারের চারজনের মধ্যে তিনজনকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নন্দনকোনা গ্রামে কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সিরাজদিখান উপজেলার  নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে ইসরাত জাহান ইমু (২৪), ছোট মেয়ে রিহারকে(১১) আমেনা আক্তারের সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আর আমেনা আক্তারের নাতি শিশু আইয়াজ হোসেনর (২) মরদেহ তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়।  

এই ঘটনায় প্রাইভেটকারে থাকা আইয়াজের মা অনামিকা ও বাবা নূর আলম সোহান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বেপরোয়া যাত্রীবাহী বেপারী পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিশু মো. আবদুল্লাহ (৭) নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন আব্দুল্লার মা রেশমা আক্তার (২৬) । মোটরসাইকেটি চালাচ্ছিলেন রেশমার স্বামী সুমন মিয়া। 

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সেতুর টোল পরিশোধের জন্য মাওয়ামুখী হয়ে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়  ঢাকা-কুয়াকাটা পথে চলাচলকারী বেপারী পরিবহনের একটি বাস। এতে হতাহতের ঘটনা ঘটে।

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
লোডিং...

এলাকার খবর