মাদারীপুরে আ.লীগ নেতার ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেনের ভাইসহ তিন মাদক কারবারিকে ৪৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাদের।

গ্রেপ্তাকৃতরা হলো- চেয়ারম্যানের ভাই মিজান (৩৫), শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের ফাহাদ মৃধা ওরফে জাকির (৩৪) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের বাবুলের ছেলে নিজাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বাসভবনের দ্বিতীয়তলার একটি রুম থেকে তাঁর ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তাদের শরীর থেকে ৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়; মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে। এলাকায় কেউ মাদক বিক্রি ও সেবন করতে পারবে না। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর