মাদারীপুরে ফল ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম

মাদারীপুরের রাজৈরে ২০১৫ সালে একটি চাঁদাবাজির মামলার সাক্ষী ব্যবসায়ী বাবুল হাওলাদারকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় দোষ প্রমাণিত না হওয়ায় ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে ৫ আসামিকে।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালে একটি চাঁদাবাজি মামলায় সাক্ষী করা হন মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ফল ব্যবসায়ী বাবুল হাওলাদারকে। এরই জেরে ২০১৫ সালের ৪ জানুয়ারি বাবুল হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দুদিন পর ৬ জানুয়ারি ৪২ জনের নামে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ছেলে ইমরান হাওলাদার। মামলা দায়েরের পর ইমরানকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় আসামিপক্ষ। পরে তিনি বিদেশ চলে যান। এরপর উচ্চ আদালদের নির্দেশে মামলা পরিচালনার দায়িত্ব পান নিহতের ছোট ছেলে আসাদুল হাওলাদার।

সর্বশেষ তৃতীয় দফায় ২০১৬ সালের ২৪ মে ২৭ জনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির। মামলা চলাকালে চার্জশিটভুক্ত তিন আসামির মৃত্যুও হয়।

এরপর যুক্তিতর্ক, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১২ জনের সাক্ষ্য নেন আদালত। আজ বিকেলে সাহেবালী মুন্সি, খোকন মুন্সি, সাহাবুদ্দিন মুন্সি, লাবলু মুন্সি ও হান্নান মুন্সি এই ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। জরিমানার অর্থ দেওয়া ব্যর্থ হলে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।

মামলার রায়ের সময় হান্নান মুন্সি ছাড়া সাজাপ্রাপ্ত  ৪ আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কড়া নিরাপত্তায় জেল হাজতে পাঠানো হয়।

নিহতের ছোট ছেলে ও মামলার বাদী আসাদুল হাওলাদার বলেন, ‘আমার বাবা একজন নিরীহ মানুষ ছিলেন। তাকে নির্মমভাবে আসামিরা কুপিয়ে হত্যা করেছে। আমরা অন্তত ৫ জন আসামির ফাঁসি ও অন্যদের বেশ কয়েকজনের যাবজ্জীবন সাজার আশা করেছিলাম। কিন্তু আদালত যে রায় দিয়েছেন, এতে আমরা ও আমাদের পরিবার সন্তুষ্ট নই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এমারত হোসেন বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে।’

আসামি পক্ষের আইনজীবী ফজুর রহমানর হিরু বলেন, ‘আমরা আসামিপক্ষ ন্যায় বিচার পাইনি। আমাদের সকল আসামি নির্দোষ ছিল। তাই আমরা ৫ আসামির সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
লোডিং...

এলাকার খবর