ফরিদপুরে পুলিশের হাতে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

ফরিদপুরের সদরপুরে পুলিশের হাতে আটক ফারুক হোসেন বাকু (৪০)  নামে এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া হয়।

ফারুক হোসেন উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা। এছাড়া ফরিদপুর- ৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ফারুক হোসেন আটরশির মোড় এলাকায় নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। এ খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৭টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য এসআই কাজী রাসেল ফারুক হোসেন তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন। ওই সময় ফারুক হোসেন অসুস্থ হয়ে পড়ার ভান করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।

রাত ৮টার দিকে এসআই হাদিউজ্জামান দুই কনস্টেবল নিয়ে ফারুককে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় ২৫/৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেট গাড়িতে করে সটকে পড়ে।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মাইদুল হাসান বলেন, ‘ফারুক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁকে ঘুম পাড়িয়ে রাখার জন্য ইনজেকশন দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তিনি তা নিতে অস্বীকার করেন। নিজে অন্য কোথায় চিকিৎসা নেওয়ার কথা বলে চলে যাওয়ার উদ্যোগ নেন।’

এসআই হাদিউজ্জামান বলেন, ‘ওই সময় ২৫/৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেটকারে উঠিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়। ২৫/৩০ জন লোক ফারুককে ছিনিয়ে নেয়। তাদের বাধা দেওয়ার সামর্থ্য পুলিশের তিন সদস্যের ছিল না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন বলেন, ‘ফারুককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর