চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ ইমামের বিরুদ্ধে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ এএম

ফরিদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা  হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

শিশুটির পরিবারের অভিযোগ, স্থানীয় এক মসজিদের ইমাম তাকে ধর্ষণের চেষ্টা করেছেন। ঘটনার পর থেকে সেই ইমাম পলাতক। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পাশের বাড়ির ওই শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে মসজিদের বারান্দায় নিজ ঘরে নিয়ে যান অভিযুক্ত ইমাম। ধর্ষণের চেষ্টার সময় চিৎকারে শিশুটির মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা সেই ইমামকে ধরেও ফেলে। তবে একপর্যায়ে স্থানীয় প্রভাবশালীরা ইমামকে পালিয়ে যেতে সাহায্য করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

অভিযুক্ত ইমামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল মোতালেব।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর