মানিকগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ এএম

মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই এ ভাঙচুর শুরু হয়। 

জানা গেছে,  সন্ধ্যার পর থেকেই দলে-দলে ছাত্র জনতার উপস্থিতি বাড়তে থাকে বঙ্গবন্ধু চত্বর এলাকায়। এরপরই বিশাল এক্সকেভেটর, হাতুড়ি এবং সাবল দিয়ে শুরু হয় ভাঙা হয় বঙ্গবন্ধুর ম্যুরাল।     

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের ছাত্র প্রতিনিধি ওমর ফারুক, রমজান মাহমুদ, সাইয়েদুর জামান নুর আলভি, আশিকুর রহমান প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রমজান মাহমুদ বলেন, স্বৈরাচারী শেখ হাসিন ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাঁর এই বক্তব্যের প্রতিবাদে আমাদের আজকের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম। শেখ হাসিনার মিথ্যা বক্তব্য পুনরায় প্রচার হলে তাঁর টুঙ্গিপাড়ার বাসভবন গুঁড়িয়ে দেওয়া দেওয়া হবে।

  

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর