কিশোরগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার পাশ থেকে এক চাল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম উবাইদুল্লাহ পাইলট (৪৫)। তিনি কুলিয়ারচর উপজেলার বাজরা মাছিমপুর মুন্সি বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে এবং বাজরা বাসস্ট্যান্ডে চালের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল্লাহ পাইলট প্রতিদিনের মতো দোকান বন্ধ করে গতকাল বুধবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় গেলে তাঁকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড সংলগ্ন কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এখনও কিছু এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে যায়। এতে চাপা পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক...
ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তিনি...
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল স্থলবন্দর...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর...
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।...
জুলাই নিয়ে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ
ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর