মুন্সিগঞ্জে পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে এক পোশাককর্মীকে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হলো। 

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে ঘটনায় অভিযুক্ত মো. বাবুলকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় গত শুক্রবার রাতে প্রধান অভিযুক্ত নুরুল ইসলাম নুরুকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠালে ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি গার্মেন্টসের কর্মী। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশায় করে মুন্সিগঞ্জের বালুচরে স্বামীর কাছে ফিরছিলেন।

এ সময় বালুচর এলাকার ডিসি প্রজেক্টের সামনে পৌঁছালে অভিযুক্ত মো. রহিম (৩২) ও মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে শুক্রবার ওই নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

এ ঘটনায় মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর